যশোরে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল

মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও ২৬শে মার্চ উপলক্ষে আজ ভোর ৬টা থেকেই যশোরের মনিহারে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে যশোর জেলার সর্বস্তরের মানুষ।

এসময় পর্যায়ক্রমে শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুষ্পস্তবক ও ব্যানার নিয়ে রেলি করে মনিহার স্মৃতিস্তম্ভে এসে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্বেচ্ছাসেবী, মহিলা সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যরা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলো পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে সূবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোর শহরের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বিনা-মূল্যে মাস্ক বিতরণ করে যশোরের শিক্ষার্থীদের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন যশোর ব্লাড ব্যাংক। এসময় তাদের দিনব্যাপী আরো অনুষ্ঠান রয়েছে বলে জানান তারা।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর