স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদন করেন।

তবে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে নিরাপত্তা জোরদারের কারণে ভিতরে প্রবেশ করা যায়নি। তারপর আবার ফিরে এসে বিশ্ববিদ্যালয়েই পুষ্পস্তবক দেওয়া হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, দফতর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, আমাদের এগিয়ে যেতে হবে। মুজিব আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা প্রত্যেকেই নিজ নিজ যায়গা থেকে কাজ করে যাবো৷

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর