স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সাভারের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে সাভারে যান নরেন্দ্র মোদি। এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় অবতরণ করলে নরেন্দ্র মোদিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর