ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত
পাবনার ঈঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।
এ উপলক্ষে বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহিদদের প্রতি ফুল শ্রদ্ধা জানান। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জু, জাকারিয়া পিন্টু, আহসান হাবিব, বিষ্টু সরকার, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম প্রমুখ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি