ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান লস্কর তপু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকরা। ফুল দেয়ার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ফেরার পথে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর