লজ্জাজনক হোয়াইটওয়াশ, অর্ধেক রানও করতে পারল না টাইগাররা

নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ দল লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছে। তিন ওয়ানডে ম্যাচের সিরিজের সবগুলোতেই হেরেছে টাইগাররা। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে অর্ধেকেরও বেশি রান ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

৩১৯ রানের পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউইরা বাংলাদেশ দলকে মাত্র ১৫৪ রানেই গুটীয়ে ফেলে। যার ফলে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে লাল সবুজের জার্সির বাহকদের।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ শুক্রবার (২৬ মার্চ) অনুষ্ঠিত ম্যাচটি ছিল তামিমদের সম্মান বাঁচানোর লড়াই। সেটায় পরাজিত হয়ে এখন সম্মান বাঁচাতে তাকিয়ে থাকতে হবে সামনের টি টুয়েন্টির দিকে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হারায় নিউজিল্যান্ডের মাটিতে জয়টা অধরাই থাকল বাংলাদেশে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে দলটিকে হারাতে পারেনি টাইগাররা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে সেই আক্ষেপটা আরও বাড়ল। ক’দিন পর থেকে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জয়ের আক্ষেপ ঘুচাতে এখন সেদিকেই মনযোগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর