জয়পুরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুল রহমান রকেট, সদর উপজেলার চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী, শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান।

এছাড়াও জেলায় দিনব্যাপী সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর