পিরোজপুরে গৃহবধূকে কলাবাগানে নিয়ে গণধর্ষণ, আটক ৫

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক গৃহবধূ (২৫) গণধর্ষণ এর শিকার হয়েছেন। এ ঘটনায় থানা পুলিশ পাঁচজন কে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ গাজীপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে এক গৃহবধূকে স্থানীয় ৮ যুবক তাকে ধর্ষণ করেন। পরে সেখান থেকে ওই রাতে সাড়ে ১২টার দিকে তাকে দক্ষিণ-পশ্চিম গাজীপুরের নবীন হাওলাদারের বাগানে নিয়ে আবার ধর্ষণ করা হয়।

পরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উপজেলার সদরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুরের আবদুল হাই হাওলাদারের (ছোট গেদু) ছেলে ইব্রাহিম হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫) সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান বার্তা বাজার’কে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই সব বিষয় প্রকাশ করতে চাচ্ছি না। পরে মিডিয়ার কাছে বিষয়টি উন্মুক্ত করা হবে। অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর