লামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শুক্রবার (২৬ মার্চ) ভোরে উপজেলা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, পরিষদ পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৮টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
এসময় উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ।
এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকেল ৩টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট ও রাত ৭টায় লামা উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি