ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, তিন বাহিনী প্রধান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন সদস্য।
জানা যায়, শুক্রবার (২৬ মার্চ) সকাল সোয়া এগারোটার দিকে বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষ করে তেজগাঁওয়ের হেলিপ্যাডের উদ্দেশ্যে রওয়ানা হন তারা। সেখানে হেলিকপ্টার যোগে তারা সাভারে গিয়ে একাত্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
সাভারের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মন্তব্য করবেন। একইসাথে স্মৃতিসৌধ এলাকায় তিনি একটি গাছের চারাও রোপন করবেন। সেখান থেকে ফিরে নরেন্দ্র মোদি হোটেল সোনারগাঁয়ে অবস্থান করবেন বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে