হাতিয়ায় নির্বাচনী সংঘর্ষে মেম্বার প্রার্থীসহ আহত ১০

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিচ্ছিন্ন সংঘর্ষে জাহেদ উদ্দিন নামে এক মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জাহেদ উদ্দিনকে রাতেই মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহেদ উদ্দিন ও এমরান উদ্দিনের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সঘংর্ষ হয়। এসময় এমরানের সর্থকদের হামলায় জাহেদ উদ্দিনের মূখে ও মাথায় মারাত্মক আগাত লাগে। সাথে সাথে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হলে তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়।

এদিকে এই ঘটনায় উভয় পক্ষের আরো ১০জন আহত হয়। আহতরা হলো মিরাজ উদ্দিন (৩৬), নিপুন (২৬) মোছলে উদ্দিন (৩০) দিদার (৪০), মেহারাজ (৩০), রাহেদ (২৮), তুহিন (৩৩), মিঠু (২৬)ও ফারূখ (২৯) সুজন (২৫)। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দিতে বলা হয়েছে। তবে এখনো কেউ কোন এজাহার দেয়নি।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর