স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ দিনের সফরে ঢাকায় এসে পৌছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
নরেন্দ্র মোদীকে বরণ করতে বিমানবন্দরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য ও তিন বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন।
বার্তাবাজার/এসজে