চরফ্যাসনে পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
চরফ্যাসন উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস।
শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবসটি পালিত হয়।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, চরফ্যাসন উপজেলাধীন চার থানা ও বিভিন্ন সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র ও চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন প্রমুখ।
বার্তাবাজার/পি