সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন’র ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
পটুয়াখালী-৪ কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সাবেক এম.পি ও ডিডিসি (জেলা উন্নয়ন সমন্বয়কারী), জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা মহাসচিব, কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন’র আজ ২৬ মার্চ (শুক্রবার) ১৯ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার রুহের মাগফিরাতের জন্য মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন স্মৃতি সংসদ এর আয়োজনে কলাপাড়ায় ২৬মার্চ শুক্রবার পৌরশহরের প্রতিটি মসজিদ,এতিমখানা, কুয়াকাটা, মহিপুর ও রাঙ্গাবালী এবং তার জন্মস্থান ধূলাসার ইউনিয়নের জমাদার বাড়ি জামে মসজিদ ও ঢাকার সেগুন বাগিচার বাস ভবনে কোরআনখানী, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য তিনি ২০০২ সালের আজকের এই দিনে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি