রমজানে গরীবদের ১২১ কোটি টাকা দিচ্ছে সরকার

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের দরিদ্র জনগোষ্ঠীর মানুষজনের সাহায্যে ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে সরকারের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

দেশের ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নের প্রত্যেকটিতে আড়াই লাখ টাকা করে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা দিতে অর্থ ছাড় করা হয়।

এছাড়া ৩২৮টি পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ৬৭ লাখ টাকা। এগুলোর মধ্যে ‘এ’ শ্রেণির প্রত্যেক পৌরসভা পাবে ২ লাখ টাকা, ‘বি’ শ্রেণির জন্য দেড় লাখ টাকা ও ‘সি’ শ্রেণির জন্য ১ লাখ টাকা করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিয়ন ও পৌরসভা ছাড়াও ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য সাত লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনের প্রতিটির জন্য পাঁচ লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়।

তাছাড়া দেশের ৬৪টি জেলায় ‘এ’ ক্যাটাগরি দুই লাখ, ‘বি’ ক্যাটাগরি দেড় লাখ টাকা এবং ‘সি’ ক্যাটাগরি জেলার জন্য এক লাখ টাকা হারে মোট এক কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর