হোয়াইটওয়াশ এড়াতে খেলছে টাইগাররা, ৬০ রানেই নেই ৪ উইকেট
নিউজিল্যান্ডের সাথে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে তৃতীয় ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বাগতিকরা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩১৮ রান।
জবাবে ব্যাট হাতে মাঠে নেমে ব্যক্তিগত মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল। তাকে অনুসরণ করেন সৌম্য সরকারও। তিনিও যোগ করেন মাত্র ১ রান। ব্যক্তিগত ২১ রানে লিটন ও ৬ রান করে আউট হন মিঠুন।
২০ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। হারিয়ে ফেলেছে ৪টি উইকেট। ব্যক্তিগত ১৫ রানে মাহমুদুল্লাহ ও ৮ রান নিয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।
এর আগে ব্যাট করতে নেমে কনওয়ে এবং মিশেলের জোড়া সেঞ্চরীতে রানের পাহাড় গড়ে কিউরা। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৩ টি উইকেট নেন। তবে ১০ ওভারে তিনি দেন ৭০ রান। মুস্তাফিজ, তাসকিন ও সৌম্য সরকার প্রত্যকেই ১টি করে উইকেট পান।
বার্তাবাজার/এসজে