পাকুন্দিয়ায় গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোমবাতি প্রজ্জ্বলন, ব্ল্যাক আউট, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে।
পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙণে স্থাপিত শহীদ মিনারে এসব কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে এসব কর্মসূচী শুরু হয়। ১৯৭১ সনের ২৫ শে মার্চ রাতে পাকিস্থানী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে ৯টা থেকে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সকল প্রকার আলোকসজ্জা বন্ধ থাকে। পরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো.নুরুল ইসলাম।
হুমায়ুন কবির/বার্তাবাজার/পি