পুলিশকে ছুরি মারার সময় গুলিবিদ্ধ ২

চট্টগ্রামে এক পুলিশ সদস্যকে ছুরি দিয়ে আঘাত করার সময় গুলিবিদ্ধ হয়েছেন দুই ছিনতাইকারী। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী ছোট কালীবাড়িসংলগ্ন দাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আরাফাত হোসেন ওরফে সুমন (৩৫) ও ইমাম হোসেন ওরফে ইমন (৪০)।

ছিনতাইকারীদের হামলায় আহতরা পুলিশ কর্মকর্তারা হলেন- নগরীর আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার, মো. ইসমাইল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নিখিল চন্দ্র দাশ। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আকবর শাহ থানার এসআই বদিউল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারী ইমনের বিরুদ্ধে আকবর শাহ থানাসহ নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, অস্ত্র, ডাকাতির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। সুমনের বিরুদ্ধেও মামলা আছে একটি। দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর