গ্রীন বাংলা পরিবহনের ধাক্কায় শিক্ষক নিহত

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজারে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও নওয়াপাড়া ইউনিয়নের মৃত কালিপদ রায়ের ছেলে সমিত রায়(৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ঐ শিক্ষক প্রতিদিনের ন্যায় বাজারের উদ্দেশ্যে গাজীরহাট বাজারে আসেন। কাজ শেষে সাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে প্রতিমধ্যে গাজীরহাট গরানবাড়িয়া মোড়ের কিছু দুরে পৌঁছালে দ্রুতগামী পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনা স্থলে নিহত হন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এক নিহতের খবর পাওয়া গেছে। ঘাতক গাড়ি আটক করে থানায় আনা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন আছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর