ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সূর্যোদ্বয়ের সাথে সাথে স্থানীয় ফারুকী পার্কে ত্বপোধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচীর শুরু হয়।

এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

পরে পুলিশ কর্তৃক গার্ড অব অর্নার শেষে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর