বাংলাদেশের স্বাধীনতার রঙে সেজেছে গুগল

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরী করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সাইট গুগল। স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকেই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।

লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজের ভিতরে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের পতাকা।

ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় এই ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর