ফরিদপুরের মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলামের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মধুখালী এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, একটি মিথ্যা সংবাদের কারণে মধুখালীর থানার ওসি আমিনুল ইসলামকে বদলী করা হয়েছে। তিনি একজন ভালো ও মানবিক পুলিশ অফিসার। সাধারণ মানুষের অনেক উপকার করেন। আমরা তার বদলী প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এসময় বক্তব্য রাখেন, মধুখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাফিক শারাফি সেতু , সরকারি আইনউদ্দীন কলেজের সাবেক জিএস শহিদুল মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কামরুল ইসলাম ভুইয়া, আমিনুর রহমান, শানজিত হাসনাত প্রমুখ।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশো লোক অংশ নেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর