গনহত্যা দিবস উপলক্ষে তিতুমীর কলেজে মোমবাতি প্রজ্বলন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে তিতুমীর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ও বিজ্ঞান ভবেনের নিচে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন, সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সালাহ উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর আল নূর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাট্যদলের সভাপতি ওলিউল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র, ক্লিন অ্যান্ড গ্রীন ক্যাম্পাস-তিতুমীর’র সমন্বয়ক নয়ন সরকারসহ ক্লিন অ্যান্ড গ্রীন ক্যাম্পাস-তিতুমীর, তিতুমীর নাট্যদল, বিএনসিসি এবং স্কাউটের সদস্যরা।

মনিরা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর