চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সামনে অবস্থিত একটি নির্মাণাধীন ভবন থেকে বোমার মত দেখতে বস্তু, বিপুল পরিমাণ লাঠি ও মশাল উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকে ওই ভবনটি ঘিরে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব মজুদ করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। এরপর প্রতি চালানো হয় তল্লাশি। তখন দৌড় দিয়ে পালানোর সময় একজনকে আটোক করা হয়।
তল্লাশির এক পর্যায়ে তৃতীয় তলার একটি কক্ষে বিপুল সংখ্যক মশাল পড়ে থাকতে দেখা যায়। ওই কক্ষের পিলারের পাশে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য বস্তু দেখে তলব করা হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব প্রস্তুত করা হচ্ছিল বলে ধারণা তাদের।
বার্তাবাজার/এসজে