বশেফমুবিপ্রবিতে গণহত্যা দিবস পালিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবিতে) ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বশেফমুবিপ্রবিতে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে কালো ব্যাচ ধারণ করে ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের উদ্ধোগে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বিশ্ব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বাঙালি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী সেদিন যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল তা বিশ্বের ইতিহাসে বিরল।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, ডেপুটি রেজিস্ট্রার মহিউদ্দিন মোল্লাসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচএম মাহবুবুর রহমান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর