গনহত্যা দিবস উপলক্ষে আইইবিতে মোমবাতি প্রজ্জ্বলন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গনহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম মোমবাতি জালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এই সময় কেন্দ্রের কাউন্সিল সদস্যরাসহ প্রকৌশলী সদস্যরা মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন। তাঁরা শহীদদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
এদিকে, কেন্দ্রের উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হবে। এ উপলক্ষে নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও আলোকসজ্জা।
সুমন শাহ/বার্তাবাজার/হৃ.আর