মেহেরপুর ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধ গলিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া-নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদী থেকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের পরিচয় মেলেনি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পাড় দিয়ে যাতায়াতের সময় পথচারীরা গন্ধ পায়। এসময় নদীর কচুরীপনার উপর ভাসমান একটি বস্তাবন্দি মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বার্তা বাজারকে জানান মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মরদেহটি পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।
মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর