ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে আগামীকাল (২৬ মার্চ) রাজধানীর শাহবাগ ডাকা সমাবেশ প্রত্যাহার করেছে ছাত্র অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে ফেসবুক লাইভে এসে এই প্রত্যাহারের ঘোষণা দেন নুরুল হক নুর। এর আগে দুপুরে তিনি ফেসবুক লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দেন।
নুরুল হক নুর বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের মুক্তির দাবি, তাদের মধ্যে আহতদের চিকিৎসা ও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবীতে যে কর্মসূচী ঘোষণা করেছিলাম তা প্রত্যাহার করে নিলাম। এটা শুধু আগামীকালের কর্মসুচীর ক্ষেত্রেই প্রযোজ্য।
কর্মসূচী প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার আমাদেরকে বারবার স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে আসছে। আমরা আগামীকাল বিক্ষোভ করে তাদেরকে এই ফায়দা নেওয়ার আর সুযোগ দিবো না। স্বাধীনতার ৫০ বছরের মহান এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই।
বার্তাবাজার/এসজে