দু’ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুলিবিদ্ধ। কিন্তু দু’ঘন্টা পরেই তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্য দিলেন। এই ঘটনায় নুরের ভক্তরাও বিষ্ময় প্রকাশ করেছেন। মাত্র দুই ঘন্টায় কিভাবে একজন গুলিবিদ্ধ মানুষ সুস্থ হয়ে যান তা নিয়েও চিন্তা দেখা দিয়েছে তাদের মাঝে।
নুরের শুয়ে থাকার একটি ছবি আপলোড করে তার ক্যাপশানে লেখা হয়, ‘সাবেক ভিপি নুরুল হক নুরু ভাই গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আছেন আপনারা সকলেই নুরু ভাইয়ের জন্য দোয়া করবেন।’ মুহুর্তেই ছড়িয়ে পড়ে এই খবর।
ভিপি নুরুল হক নুর যে ফেসবুক থেকে লাইভে আসেন তার নিচের একটা পোস্টে গুলিবিদ্ধ হওয়ার খবর দেখা যায়। সেটায় লাইকের সংখ্যা দেখা যায় ৫৪ হাজার। এই পোস্ট থেকেই ছড়িয়ে পরে তার গুলিবিদ্ধ হওয়ার খবর।

তবে নুরের গুলিবিদ্ধ হওয়ার খবরটি সঠিক নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি জানান, নুর পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হননি। ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে ভিপি নুর গুলিবিদ্ধ উল্লেখ করে পোস্ট দিলে গুজব ছড়িয়ে পড়ে।
কিন্তু পরবর্তী সময়ে এই আইডি থেকেই নুর লাইভে আসেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১ টার দিকে যুব অধিকার পরিষদ আয়োজিত এই বিক্ষোভে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদ নেতা মশিউর রহমানের।
তিনি জানান, পুলিশ মিছিলে লাঠিচার্জ, ক্যাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এই সময় এই হামলার ঘটনা ঘটে। এখান থেকে শিশু বক্তা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এসজে