গণহত্যায় শহীদদের স্মরণে জবিতে মোমবাতি প্রজ্জলন
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালি জাতির উপর গণহত্যা চালায় তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকরা। সেদিন বাঙালীর উপর আতর্কিত আক্রমনে শহিদ হয় হাজার হাজার মানুষ। আর সেই হত্যাকান্ডের শহীদদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মোমবাতী প্রজ্জলন করেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘৭১’ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধ প্রস্তুতি ভাস্কর্য ‘শান্ত চত্বরে’ মোমবাতি প্রজ্জলন করেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের হোম টিউটর প্রতিভা রাণী কর্মকারসহ, শিক্ষক শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন বলেন, “সেদিন পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে গণহত্যা চালানো হয়। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইলো৷ এই দিনটি কখনো ভোলার নয়৷ যুগ যুগ ধরে থাকবে ইতিহাসের এই দিনটি”।
বার্তাবাজার/হৃ.আর