রায়পুরায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

নরসিংদীর রায়পুরা ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক রাসেল আহমেদ (৩২) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত মোটরসাইকেটির অপর আরোহী হাবিবুর রহমান (৩৪) আহত হলে তাকে প্রথমে কিশোরগঞ্জের ভৈরবে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের মাইলবাসা রেলক্রসিয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে এবং আহত হাবিবুর রহমান (৩৪) আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুরা পৌর এলাকার হাসিমপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল কড়ইতলা রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকের চালক রাসেল মারা যায়। এ ঘটনায় আহত হাবিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা থানার এসআই রেজাউল করিম বার্তা বাজারকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই। আহত হাবিবুরকে ঢামেকে পাঠানো হয়েছে।

রেজাউল করিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর