গণহত্যা দিবস উপলক্ষে ঢাকার সাভারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাভার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর স্মরণ সাহা প্রমুখ সহ অন্যরা।
অনুষ্ঠানে একাত্তুরের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধের শহীদদের খুনের বিচার দাবী করেন।
বার্তাবাজার/হৃ.আর