কালিগঞ্জে ২টি প্রাইভেট কারসহ ভারতীয় ৪৫ পলি গলদা রেনু জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে ২টি প্রাইভেটকার ও ৪৫ পলি ভারতীয় গলদা রেনু পোনা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর বিজিবি ক্যাম্পের হাবিলদার লিটন তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসার সময় নুরনগর ও কদমতলার মধ্যবর্তী স্থান থেকে এসব আটক করে বিজিবি।

তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিজিবি সদস্যরা প্রাইভেট কারের ভিতরে বস্তার মধ্যে থেকে ৪৫ পলি গলদা রেনু পোনা জব্দ করে বসন্তপুর কাস্টমসে জমা দেয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বেলা ১টার দিকে জব্দকৃত গলদা রেনু নদীতে উন্মুক্ত করেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন বার্তা বাজারকে জানান, প্রাইভেট কারসহ জব্দকৃত গলদা রেনু পোনার আনুমানিক ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। প্রাইভেট কার দু’টি জব্দ দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর