১ টাকায় আহার বিতরণের সময় হামলার শিকার বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা
মাত্র ১টাকায় আহার বিতরণ করতে গিয়ে মিরপুরের কালশী বস্তিতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বস্তিতে পথশিশুদের বিনামূল্যে খাবার বিতরণ করার সময় এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় বিদ্যানন্দের তিন জন সদস্য আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ঢাকা শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়।
বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক সালমান জানান, কালশী এলাকায় ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ এর কর্মসূচীর আওতায় তারা প্রতিদিনের মতো শিশুদের মাঝে খাবার বিতরণ করছিল। তখন চার/পাঁচজন যুবক এসে খাবার দাবি করে। তখন তাদের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদের ভেতরে মিলনসহ আরও কয়েকজন বিদ্যানন্দের সদস্যদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাদের কাছে থাকা মোবাইল, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।
বার্তাবাজার/এসজে