গনহত্যা দিবস উপলক্ষে নেত্রকোনায় প্রদীপ প্রজ্বলন
নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী কালচারাল একাডেমীর আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে কালচারাল একাডেমী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালচারাল একাডেমীর পরিচালক সুজন হাজংয়ের সভাপতিত্বে কালচারাল নৃত্য শিক্ষক মালা মার্থার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ মনিন্দ্র নাথ মারাক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জিতেন্দ্র ভৌমিক, প্রতিরোধ যোদ্ধা গিলভার্ট চিসিম, কবি দুনিয়া মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও কালচারাল একাডেমীর বিভিন্ন দপ্তরের কমকর্তা বৃন্দ।
আলোচনা সভা শেষে ২৫শে মার্চে নিহতদের স্মরনে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলন উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরার উদ্দিন তালুকদার।
বার্তাবাজার/হৃ.আর