শহীদদের স্বরণে কালিগঞ্জে মোমবাতি প্রজ্জলন

২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্বরণে সাতক্ষীরার কালিগঞ্জের ডাক বাংলো মোড়ে অবস্থিত বধ্যভূমি ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জলন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক এমডি আরাফাত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, আইনজীবী জাফরুল্ল্যাহ ইব্রাহিমসহ বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মসজিদের খতিব মাওলানা আকরাম হোসাইন। পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠে গণহত্যার উপর দুর্লভ প্রমাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর