রাজধানীর মতিঝিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী বিক্ষোভকালে সংঘর্ষে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেছেন বিক্ষোভকারীরাই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা হত পুলিশ সদস্যকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। এর আগে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ছিল রাজধানীর মতিঝিল এলাকা।
জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়।এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ডাব, ইট ছুড়তে থাকে।
এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন।পুলিশও টিয়ারশেল ছোড়ে। এছাড়া সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের ১৫ থেকে ২০ জন আহত হন। অন্যদিকে আহত হন পুলিশের দুই সদস্য।
বার্তাবাজার/এসজে