১ মিনিট অন্ধকার ছিল সারা দেশ

একাত্তরে গণহত্যা ও ভয়াল ২৫ মার্চকে স্মরণ করে সারাদেশে আলো নিভিয়ে একযোগ পালিত হয়েছে ‘ব্ল্যাক আউট’। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক আউট পালন করা হয়।

জানা যায়, ২০১৮ সাল থেকে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এই কার্যক্রম পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে দেশের সকল কেপিআই ও জরুরী স্থাপনা ছাড়া সকল স্থাপনায় আলো বন্ধ করা হয়। ভয়াল ২৫ মার্চের অন্ধকারকে স্মরণ করেই এই কর্মসূচী পালন করা হয়।

এরই অংশ হিসেবে এবারও দেশের সকল স্থাপনায় রাতের বেলা আলো বন্ধ করে দেওয়া হয়। এই রাতে কোনো ভবনে আলোকসজ্জা করা যাবে না বলে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে সরকার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর