আগে থেকেই গোপনে সংগঠিত হয়ে যশোরের রাজপথে শোডাউন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (২৪ মার্চ) ভোরে এই শোডাউনের আয়োজন করে।
প্রায় ৬ বছর ধরে যশোরে জামায়াতে ইসলামের কোনো দৃশ্যমান কর্মসুচী দেখা যায়নি। তবে তারা গোপনে আগের মতই সংগঠিত হচ্ছেন বলে সবার ধারণা। পুলিশের দাবি, এ ব্যাপারে তারা কিছুই জানেনা।
সূত্রে জানায়, যশোর জিলা স্কুলের সামনে জামায়াতের দুশ থেকে আড়াইশ নেতাকর্মী জড়ো হয়। তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন লেখা ব্যানার নিয়ে র্যালি বের করে।
জানা যায়, যশোরের চৌগাছায় সাবেক শিবিরের এক নেতার নেতৃত্বে গত এক সপ্তাহ ধরে তারা যশোরের বিভিন্ন উপজেলা থেকে তাদের সমর্থকদের এনে যশোরে জড়ো করে। পরিকল্পিতভাবে তারা র্যালির নামে শোডাউন করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে চৌগাছার আব্দুর রহমান সোহাগ নামে এক শিবির কর্মী র্যালির ছবিটি ফেসবুকে শেয়ার করলে সাংবাদিকদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি নিজের আইডি লক করে দেন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, লোকমুখে শুনেছি জামায়াত গোপনে র্যালি করেছে, বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এসজে