জয়পুরহাটে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে জয়পুরহাটে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে কালাই থানার আয়োজনে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তরিকুল ইসলাম, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক প্রমুখ।

মিলন রায়হান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর