পঞ্চগড় জজ কোর্টের সামনে বালুবাহী ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে করিমা (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অটোরিক্সার চালকসহ মোট তিন গুরুত্বর আহত হন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিমা খাতুন পঞ্চগড় সদর ব্যারিষ্টার বাজার এলাকার রমজান মো:আলীর স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ বিকেলে জজ কোর্টের সামনে মহাসড়ক পাড় হচ্ছিলেন। এমতাবস্থায় জগদল বাজারগামী অটোরিক্সাটির সামনে দিয়ে ওই নারী রাস্তা পাড় হওয়ার সময় অটোরিক্সা চালক তাকে বাঁচাতে গিয়ে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের নিচেই পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ এঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/হৃ.আর