বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জন নেতাকর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ করে যুবদলের নেতা কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।
পুলিশের বাঁধা্য় পরে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জেলা যুবদলের প্রচার সম্পাদক সুমন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহুরুল আলমসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর