সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা, মহিলাসহ আহত-৩

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধু রজুবা বেগম (৫০) নামে একজন গুরুত্বর আহত হয়েছে। তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।।

এ বিষয়ে সিংড়া থানায় রজুবার পুত্র শাহ সুলতান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায় আল আমিনের নেতৃত্বে শাহ জালালকে মারপিট করে।

পরে শাহ জালালকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য সিংড়া আসার খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন শাহ জালালের বাড়িতে হামলা করে।এসময় রজুবাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে মাথায় গুরুত্বর জখম করে এবং গহনা ছিনিয়ে নেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে জানান, পুর্ব শত্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি এর আগে সুরাহার উদ্যোগে নিয়েছিলাম।

সিংড়া থানার ওসি নুরে আলম বার্তা বাজারকে জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রবিন খান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর