আবারও মোদির বিরুদ্ধে মশাল হাতে প্রতিবাদ মিছিল

দুপুরে যুব অধিকার পরিষদের মোদি বিরোধী আন্দোলনে পুলিশের হামলার পর এবার আবারও রাজধানীর রাজপথে মশাল মিছিল করছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা রুখতে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিলটি বের করে তারা।

মিছিলে নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে বিভিন শ্লোগান দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিলটি নীলক্ষেত এলাকায় অবস্থান করছে।

এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচী দেয় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তখন নরেন্দ্র মোদির একটি কুশপুত্তলিকা ছিনতাই করে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পরে আন্দোনলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ।

কিন্ত ওই হামলার কথা অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হামলার সাথে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে মতিঝিল বিক্ষোভ মিছিল করেন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৩০ নেতাকর্মী ও পুলিশ আহত হয়। আটক করা হয় ৩৪ জনকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর