সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে র‍্যাব-১১ অভিযান চালিয়ে ৩৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কলেজগেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.রফিক জেলার শ্রীনগর থানার পূর্ব কামারগাও গ্রামের মৃত আলী হেসেনের পুত্র।

র‍্যাব-১১ সিপিসি-১ মুন্সীগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনি: সহ-কারী পুলিশ সুপার মো. আবু সালেহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রফিকের দেহ তল্লাশী চালিয়ে ৩৭৬ পিস ইয়াবা ট্যাবলয়েট পাওয়া যায়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীকে বুধবার দিবাগত রাত ২ টার সময় সিরাজদীখান থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর