দীর্ঘ অপেক্ষার পর সাতক্ষীরায় করোনা টেস্টের পিসিআর ল্যাব উদ্বোধন

সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে কলেজের ২য় তলায় এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে পিসিআর ল্যাব এর উদ্বোধন করেন, মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

দীর্ঘদিন পর করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের মধ্য দিয়ে সাতক্ষীরাবাসীর দাবী পূরণ হল। মেডিকেল কলেজে কয়েক মাস আগে করোনা টেস্টের মেশিন পিসিআর ল্যাব আসলেও দক্ষ টেকনিশিয়ান ও যন্ত্রপাতির অভাব থাকায় এতো দিন তা চালু করা সম্ভব হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসাক এস.এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ।

নমুমা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্ট শুরু করা হয়েছে।

মীর খায়রুল ইসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর