রাজশাহীর চারঘাটে চারটি ঘরসহ একটি গরু আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে চারঘাট পৌরসভার অর্ন্তগত গোপালপুর ৯নং ওয়ার্ডে মৃত ইনতাজের ছেলে রুবেল আলীর বাড়িতে।
আজ বৃহস্পতিবার (২৫ই মার্চ) সকালে রান্নাঘরের চুলার থেকে আগুনের উৎপাত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই হইতে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগার সূত্রপাত হয়।
এসময় বাড়ির চারটি টিনশেড ঘর সম্পন্নরুপে পুড়ে যায় এবং একটি ষাড় গরু পুরে মারাযায়। এই চারটি ঘর ও ষাড় গরু বাবদ প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে চারঘাট ফায়ার সার্ভিস ষ্টেশন টিম লিডার জহুরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক চারঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র একরামূল হক, ৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, মডেল থানার এস আই সাইদুর রহমান ঘটনাস্থলটি পরিদর্শন করেন।
বার্তাবাজার/পি