স্বপ্নজয়ের সীমানায় আজ নরসিংদীর বাধঁনহারা থিয়েটার স্কুল
পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মানসিক উৎকর্ষ সাধনের মাধ্যমে সংস্কৃতি অঙ্গনকে আরো সমৃদ্ধি করার লক্ষ্যে জেলা প্রশাসন নরসিংদী এর অনন্য উদ্যোগ সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সংগঠনটি
নরসিংদী জেলা পর্যায়ের পাশাপাশি এবার জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছে।
আজ ২৫ মার্চ ৬:৩০ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে “গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা” থিম ও “মুজিব চিরন্তন” প্রতিপাদ্যকে সামনে রেখে মঞ্চস্থ হতে চলেছে বাঁধনহারা থিয়েটার স্কুলের অনবদ্য পরিবেশনা গীতিনাট্য “যশোর রোড”। বাঁধনহারা থিয়েটার স্কুলের পরিবেশনাটি বাংলদেশ টেলিভেশনসহ বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যম সরাসরি সম্প্রচার করবে।
টেলিভিশনের পর্দায় এ পরিবেশনা উপভোগ করার জন্য নরসিংদী জেলাবাসী তথা বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি আহব্বান জানান জেলা প্রশাসক।
পাশাপাশি বাঁধনহারা থিয়েটার স্কুলের কলাকুশলীদের অনিঃশেষ শুভাশিস জানান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এ কে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি