শিশুবক্তা রফিকুল মাদানী কি আসলেই শিশু

রাজধানীর মতিঝিলে যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আটক করা হয়েছে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এসময় আটক করা হয় আরও কয়েকজনকে। তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তখন সেখানেই আটক নুরুজ্জামান নামে এক ব্যক্তির ফেসবুক থেকে লাইভে আসেন রফিকুল ইসলাম মাদানী।

সেই লাইভে তিনি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ প্রিজনভ্যানে নিয়ে এসেছে। এই যে আমাদের আরও কিছু ভাই। আমরা বলব— আমরা আসলে দেশের বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে না, আমাদের পুলিশ ভাইয়েরা আহত করেছেন, আঘাত করেছেন, আমরা তাদের বলব— আমাদের আঘাত করা আর দেশকে আঘাত করা একই কথা। আমরা ইসলামবিরোধী না দেশবিরোধী না।’

আলোচিত এই ইসলামি বক্তাকে অনেকে শিশুবক্তা হিসেবে উল্লেখ করলেও তিনি এই উপাধির ঘোর বিরোধী। ইসলামি শিক্ষায় উচ্চ শিক্ষিত এই
আলেম দৈহিক গড়নে ছোট বলে অনেকে এই নামে ডাকেন। আসলে তিনি যুবক বয়সে উপনীত হওয়া একজন আলেম। তার বয়স ২৫ বছর।

রাজধানীর বারিধারায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পাশ করেছেন। দেশের বিভিন্ন ইসলামি সভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতাও করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর