ভোলা জেলা ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তোফায়েল আহমেদ

সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেন, ভোলা জেলার ইতিহাস গ্রন্থ নাম যে বইটি প্রকাশিত হয়েছে আমি অত্যান্ত খুশি। এই গ্রন্থের প্রকাশক আলহাজ্ব মোঃ শওকাত হোসেন এই গ্রন্থ প্রকাশে অনেক পরিশ্রম করেছে। তিনি চেষ্টা করেছেন একটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষভাবে ভোলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। এই বইটি পড়লে ভোলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আমি শওকাতকে স্বাগত জানাই। তিনি তার মেধা, শ্রম দিয়ে ভোলা জেলার ইতিহাস উপহার দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি (ভার্চ্যুয়াল) বক্তব্যে সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এ কথা বলেন।

আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও ভোলা জেলার ইতিহাস গ্রন্থের লেখক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়ার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাঃ মনিরুজ্জামান মনির, ভোলা সরকারি ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এড. সাহাদাত হোসেন শাহিন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর